বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যাপল পুরোনো দুটি মডেলের আইফোনে প্রযুক্তি সমর্থন সীমিত করেছে

 আইফোন ১৭ সিরিজ উন্মোচনের মাত্র কয়েক দিন বাকি। ৯ সেপ্টেম্বর নতুন সিরিজ বাজারে আনার পূর্বে আইফোনের পুরোনো দুটি মডেলের আইফোনকে ভিনটেজ তালিকাভুক্ত করার ঘোষণাও দিয়েছে অ্যাপল।

অ্যাপল পুরোনো দুটি মডেলের আইফোনে প্রযুক্তি সমর্থন সীমিত করেছে 1

নতুন এই সিদ্ধান্তের কারণে এখন থেকে আইফোন এক্সএস এবং আইফোন ৮ প্লাস মডেলে অ্যাপলের প্রযুক্তি ও নিরাপত্তাসুবিধা সীমিত পর্যায়ে ব্যবহারও করা যাবে।

অ্যাপলের নীতিমালা অনুযায়ী, কোনো পণ্যের উৎপাদন ৫ থেকে ৭ বছর বন্ধ থাকলে সেটি ভিনটেজ তালিকাভুক্ত করা হয়। এই তালিকায় থাকা যন্ত্র অ্যাপল স্টোর কিংবা অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সুযোগ পেলেও সেটি নির্ভর করে প্রয়োজনীয় যন্ত্রাংশের সহজলভ্যতার ওপরে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বাজারে আসে আইফোন এক্সএস। মাত্র এক বছর পর মডেলটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ৫ বছর পূর্ণ হওয়ার কারণে এবার সেটি ভিনটেজ তালিকায় জায়গা পেলো।

এই ভিনটেজ তালিকায় থাকা যন্ত্রের ক্ষেত্রে সীমিত আকারে মেরামতের সুযোগ থাকলেও অবসোলিট কিংবা অপ্রচলিত তালিকায় যুক্ত হলে কোনো রকম সেবা দেওয়া হয় না। এবার নতুন করে অবসোলিট তালিকায় স্থান পেলো ২০১৭ সালে বিশ্ব বাজারে আসা আইপ্যাড ৫। যে কারণে যন্ত্রটির কোনো ধরনের হার্ডওয়্যার সেবা দেবে না অ্যাপল। ব্যবহারকারীদের বর্তমানে নির্ভর করতে হবে তৃতীয় পক্ষের সার্ভিস সেন্টারের ওপর। ওই একই পরিণতি অপেক্ষা করছে আইফোন এক্সএস–এর ক্ষেত্রেও। আগামী দুই বছরের মধ্যে এই ফোনটিও অবসোলিট তালিকায় যুক্ত হবে। তখন যন্ত্রাংশ মজুত থাকলেও অ্যাপল এই মডেলের জন্য কোনো সেবা আর দেবে না।

অ্যাপল বলেছে, প্রতিটি যন্ত্র দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয় এটি ঠিক। কিন্তু নির্দিষ্ট সময় পর পুরোনো যন্ত্রগুলোর জন্য সফটওয়্যার এবং যন্ত্রাংশের সমর্থন প্রত্যাহার করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় পুরোনো মডেলের আইফোন এবং অন্যান্য যন্ত্র ভিনটেজ এবং অবসোলিট তালিকাভুক্ত করা হয়ে থাকে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button