দুর্ঘটনাআড়াইহাজার উপজেলাজেলা সংবাদ

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ রির্পোটারঃ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকার মিজান (৫০) নামে এক পথচারী গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টায় ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ব্রা‏হ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মিজান ওই এলাকার মোঃ মনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় মিজান বাড়ীর পাশের ওই সড়কে হাঁটতে বের হলে তিনি হাঁটতে হাঁটতে আক্কেল আলী মেম্বারের বাড়ীর কাছে আসলে পিছন থেকে একটি দ্রুতগামী হাইয়েক্স গাড়ী তাকে ধাক্কা দিয়ে পাশে থাকা বিদ্যুৎ খূঁটির উপরে ফেলে দেয়। তখন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। উপস্থিত জনতা ঘাতক গাড়ী এবং গাড়ীর চালককে আটক করেছে।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করে, নিহত মিজান ৩ সন্তানের জনক ছিলেন।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button