আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার সদর পৌরসভার মুকুন্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাহসিন (১১)। সে ওই এলাকার আহাম্মদ মিয়ার ছেলে ও স্থানীয় আলিয়া মাদরাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী।
নিহতের মা কারিমা বেগম জানান, মঙ্গলবার দুপুরে প্রতিবেশির নির্মাণাধীন পাঁকা ভবনে খেলা করছিল তাহসান। এসময় ভবনের পাশে বিদ্যুতের খোলা তারে সাথে তার বাম হাত স্পর্শ হলে সে ছিটকে পড়ে। পরে আশেপাশের লোকজন তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





![বিয়ের আসরে নাচতে নাচতে মঞ্চে লুটিয়ে পড়লেন এক নারী! [ভিডিও] 6 বিয়ের আসরে নাচতে নাচতে মঞ্চে লুটিয়ে পড়লেন এক নারী! [ভিডিও]](https://www.weeklyaraihazar.com/wp-content/uploads/2025/09/00291-390x220.jpg)
