বিনোদন

এবার হিমির কমিক্সে ‘হিটম্যান’ হয়ে আসছেন নিলয়

শিশু-কিশোরদের জন্য ‘হিটম্যান’ নামে নতুন একটি কমিক নিয়ে আসছে একটি প্রতিষ্ঠান। এতে হিমির কমিক্সে ‘হিটম্যান’ হয়ে আসছেন নিলয়।

কার্টুনিস্ট সোহানী সব চরিত্রের কার্টুন ফেইজ চূড়ান্ত করলেও মূল চরিত্র হিটম্যানের জন্য এতোদিন অপেক্ষায় ছিলেন। অবশেষে অভিনেতা নিলয় আলমগীরের মধ্যে তিনি তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক খুঁজে পেয়েছেন।

এই ‘হিটম্যান’-এর গল্প অবলম্বনে তৈরি হলো একটি নাটক। এই নাটকে মূল চরিত্র রাকিবের ভূমিকায় অভিনয় করছেন নিলয়। আর সোহানি চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হিমি।

এর কাহিনীতে দেখা যাবে, চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে রাকিব রাস্তায় ঝামেলায় জড়িয়ে পড়ে এবং কয়েকজনের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এই সময় অফিসে যাওয়ার পথে সোহানী জ্যামে আটকে পড়েন। গাড়ি থেকে তিনি রাকিবের ঝগড়ার দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করেন। ছেলেটির ভিন্ন ভঙ্গি তাকে বেশ মুগ্ধ করে। সেখান থেকেই সোহানী রাকিবকে তার হিটম্যান কমিকের নায়ক হিসেবেই বেছে নেন। তারপর গল্প নতুন দিকে মোড় নেয়।

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই এটি প্রচারিত হবে বলে জানা গেছে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button