যানবাহন

ট্রেন ও মেট্রোরেলে যাত্রী সুবিধা বৃদ্ধির দাবিতে হাইকোর্টে রিট

বাংলাদেশের ট্রেন ও মেট্রোরেলের যাত্রীসেবা উন্নয়ন ও অনিয়ম দূরীকরণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ এই রিট দায়ের করেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে মোট ১৩টি প্রস্তাবনা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—

  • ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করা যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা।

  • শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ

  • ভেন্ডিং মেশিনে অতিরিক্ত চার্জ বন্ধ করা।

  • ভিড় কমাতে পর্যাপ্ত বগি সংযোজন ও শিডিউল মেনে ট্রেন পরিচালনা।

  • স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন।

  • টিকিট ব্যবস্থায় দুর্নীতি রোধে স্বচ্ছ ও কমিশনভিত্তিক টিকিট বিক্রি পদ্ধতি চালু।

  • অসুস্থ ও অগ্রাধিকারপ্রাপ্ত যাত্রীদের জন্য সিট বুকিং সুবিধা।

  • মেট্রোরেলে নামাজের স্থান ও পাবলিক টয়লেট ব্যবস্থার উন্নয়ন।

  • প্ল্যাটফর্মের ভেতরের অবৈধ দোকান উচ্ছেদ করে বাইরে স্থানান্তর।

রিট আবেদনকারী জানিয়েছেন, যাত্রীদের সুবিধা বাড়াতে এবং ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আদালতে রিটের শুনানির পর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা আসতে পারে।

আরও দেখুন
Back to top button