বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকে আসছে ‘মেটা কন্টেন্ট প্রটেকশন’, কনটেন্ট কপি করলে কপিরাইট ঝুঁকি

নতুন টুলের মাধ্যমে সহজেই ট্র্যাক ও রিমুভ করা যাবে চুরি করা পোস্ট বা ভিডিও

ফেসবুকে কনটেন্ট কপি করলে এবার পড়তে হবে কপিরাইট ঝুঁকিতে। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নতুন একটি টুল চালু করতে যাচ্ছে, যার নাম “মেটা কন্টেন্ট প্রটেকশন।”

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুল ব্যবহারকারীদের কনটেন্ট সুরক্ষায় নতুন মাত্রা যোগ করবে। যদি কারও ছবি, ভিডিও, পোস্ট বা স্টোরি অনুমতি ছাড়া কপি করা হয়, তবে সেটি সহজেই ট্র্যাক করা যাবে এবং প্রয়োজনে সরাসরি রিমুভেরও ব্যবস্থা থাকবে।

তবে সুবিধাটি এখনও সব ব্যবহারকারীর জন্য চালু হয়নি। ধাপে ধাপে সবার অ্যাকাউন্টে এই ফিচার অ্যাকটিভ করা হবে। এ জন্য আলাদা করে কোনো আবেদন বা রিকোয়েস্টের প্রয়োজন নেই, ফেসবুক থেকেই স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি কার্যকর করা হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ চালু হলে ফেসবুকে মৌলিক কনটেন্ট রক্ষা আরও জোরদার হবে। একই সঙ্গে অনলাইনে কনটেন্ট চুরি বা কপি করার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button