শরীর স্বাস্থ্য

বর্ষায় দরদরিয়ে ঘামের মধ্যেও সুস্থ থাকবেন কীভাবে?

বর্ষার আবহাওয়া এক অন্যরকম। এই আবহাওয়ায় সর্দিকাশির প্রকোপ তো রয়েছেই। সুস্থ থাকতে কোন খাবারগুলো বেশি করে খাওয়া জরুরি সেটি আগে জেনে নিতে হবে।

বর্ষাকাল মানেই ঠাণ্ডা ভাব, কুল কুল আবহাওয়া যাকে বলে। ঝিরিঝিরি বৃষ্টিতে মনপ্রাণ দুই-ই শান্ত থাকে। অথচ এই আবহাওয়াতেও মাঝে-মধ্যেই দরদর করে ঘাম ঝরে। রাস্তায় বের হলে ঘেমে একেবারে গোসল হয়ে যাওয়ার মতো অবস্থা ঘটে। কখনও বৃষ্টি, আবার কখনও অত্যাধিক গরম- প্রকৃতির এমন দোলাচলে শরীরের উপরেও প্রভাব পড়ে। এই মৌসুমের অন্যতম ঝুঁকিই এটি। তার উপর এমন আবহাওয়ায় সর্দিকাশির প্রকোপও রয়েছে। এই সময় তাই সুস্থ থাকতে কোন খাবারগুলো বেশি করে খাওয়া জরুরি তা আজ জেনে নিন?

রসুন

রসুন এমন একটি জিনিস যাতে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। যে কারণে রসুন খেলে শরীরে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতেই পারে না। তাছাড়াও রসুনে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। মৌসুমি রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে প্রতিদিন গরম ভাতে একটি করে কাঁচা রসুন খেতেই পারেন। এতে বেশ উপকার পাবেন।

হলুদ

হজমের সমস্যা থেকে গ্যাস, ঘরোয়া দাওয়াই হিসাবে কাজ করে এই হলুদ। হলুদে রয়েছে প্রদাহনাশক উপাদান ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা পেটের সংক্রমণেরও ঝুঁকি কমায়। সেইসঙ্গে রাতে ঘুমোনোর পূর্বে এক গ্লাস দুধে এক চিমটে হলুদ মিশিয়েও খেতে পারেন। নিয়মিত খেলে উপকারও পাবেন।

সাইট্রাস জাতীয় ফল খান

এই বর্ষার সময় নিজেকে দূরে রাখতে সাইট্রাস জাতীয় ফল বেশি খাওয়া দরকার। লেবু, আঙুর ও স্ট্রবেরি হলো এক ধরনের সাইট্রাস গোত্রের ফল। এই ফলগুলোতে ভিটামিন সি’র পরিমাণও বেশি। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও জুড়ি নেই। রোগ-বালাই দূরে রাখতেও প্রতিদিন একটি করে টক জাতীয় ফল খাওয়া প্রয়োজন। তথ্যসূত্র: এই সময়।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button