
লি নামে ওই তরুণ জিয়াংসুর ইয়াংঝুতে ইউ নামে এক তরুণীর বাড়িতে ঢুকে পড়ে। ইউ তার শোয়ার ঘরে ঘুমোচ্ছিলেন। ওই ঘটনার সময় তরুণীর স্বামী বাইরে ছিলেন।
ফাইল ছবি
মানসিক চাপের দাওয়াই হিসাবে চাই মানুষের তাজা রক্ত। তাই মানুষের শরীর থেকে সিরিঞ্জে করে রক্ত বের করে নিতে পছন্দ করতেন এক তরুণ। রাতের অন্ধকারে বাড়ি বাড়ি হানা দিয়ে ‘ওষুধ’ জোগাড় করতে বের হতেন তিনি। এই অদ্ভুত কাজ করতে গিয়ে এবার ধরা পড়লেন তরুণ। এক তরুণীর বাড়ি ঢুকে অজ্ঞান করে রক্ত নেওয়ার সময় ধরা পড়েন ওই তরুণ। সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে জানা যায়, এই ঘটনাটি চীনের। সম্প্রতি আদালত ওই তরুণের বিরুদ্ধে দু’বছরের সাজা দিয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে জানা যায, ২০২৪ সালের ১ জানুয়ারি ভোরে লি নামে ওই তরুণ জিয়াংসুর ইয়াংঝুতে ইউ নামে তরুণীর বাড়িতে ঢুকে পড়েন। ইউ তার শোয়ার ঘরেই ঘুমোচ্ছিলেন। ওই ঘটনার সময় তরুণীর স্বামী বাইরে ছিলেন। দরজা ঠেলে বাড়িতে ঢুকেই ঘুমন্ত ইউকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সিরিঞ্জ দিয়ে হাত থেকে রক্ত টেনে নিতে শুরু করে ওই তরুণ।
ঘটনাক্রমে ওই সময় বাড়িতে চলে আসেন ইউয়ের স্বামী। তাকে দেখেই হকচকিয়ে যান লি। একটি পাত্র দিয়ে অনুপ্রবেশকারী লি’র মাথায় আঘাত করেন ইউয়ের স্বামী। আদালতে ইউ জানিয়েছিলেন যে, তিনি জ্ঞান ফিরে পাওয়ার পর বাঁ হাতে ব্যথা অনুভব করছিলেন। সেখানে একটি সুচের ও রক্তের দাগও ছিল। আদালতে লি দাবি করেন যে, মানসিক চাপ কমানোর উদ্দেশ্যেই তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন। আদালতের নথি অনুসারে জানা যায়, লি’র আগেও চুরি, ধর্ষণ ও অুনপ্রবেশের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য তাকে সাজা দিয়েছে দেশটির আদালত। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।



![বিষধর সাপকে মুঠোবন্দি করলো এক ডানপিটে: নেট দুনিয়া তা দেখে বিস্মিত! [ভিডিও] 5 বিষধর সাপকে মুঠোবন্দি করলো এক ডানপিটে: নেট দুনিয়া তা দেখে বিস্মিত! [ভিডিও]](https://www.weeklyaraihazar.com/wp-content/uploads/2025/09/0011-390x220.jpg)


