দুর্ঘটনা

বিয়ের আসরে নাচতে নাচতে মঞ্চে লুটিয়ে পড়লেন এক নারী! [ভিডিও]

মঞ্চে আমন্ত্রিত মহিলাদের সঙ্গে লাইভ গানের তালে নাচছিলেন জিভা নামে এক নারী। নাচতে নাচতে হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

বিয়ের অনুষ্ঠানে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিলেন উপস্থিত অতিথিরা। বিয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে এক নারীর মৃত্যু ঘটে। তিনি নাচতে নাচতে অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভারতের কাঞ্চিপুরমের বাসিন্দা ৪৫ বছর বয়সী জিভা তার স্বামীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠানে অনেকেই মঞ্চে উঠে নাচছিলেন, তাদের মধ্যে ছিলেন জিভাও। নাচতে নাচতে পড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং তা নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

হৃদয়বিদারক এই ভিডিওটি স্থানীয় সংবাদমাধ্যম ‘পিটিটিভিনিউজ়’-এর এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়। ভিডিওটি দেখে অনেক নেটাগরিক শিউরে ওঠেন। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এক্স এর ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button