নির্বাচন

‘শাপলা’ নিয়ে কেন এত আলোচনা বুঝলাম না: সিইসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে কি না—এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এর আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চাইতে আবেদন করেছিল। তখন কোনো আলোচনা হয়নি। এখন বিষয়টি নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।

সিইসি নাসিরউদ্দিন জানান, এনসিপির প্রতীক চাওয়ার আবেদন কমিশনে আলোচনার জন্য উপস্থাপন করা হবে। এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশন সভায় বসেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, প্রতিটি সিদ্ধান্তের কারণ যদি খোলাখুলি ব্যাখ্যা করতে হয়, তবে নির্বাচন কমিশনের কাজ করা কঠিন হয়ে যাবে।

প্রসঙ্গত, বুধবার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় এনসিপির চাওয়া শাপলা প্রতীক রাখা হয়নি। তবে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা তালিকায় থাকলেও প্রজ্ঞাপনে সেটিকে “স্থগিত” হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button