আড়াইহাজার উপজেলা

আড়াইহাজারে ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামের আরমানের ছেলে সোহেল এবং নরসিংদীর মাধবদী থানার ভগিরথপুর এলাকার নান্নু ভূঁইয়ার ছেলে রেজাউল।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে । উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবে ইয়াবাসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button