রাজনীতিআড়াইহাজার উপজেলা

আড়াইহাজার উপজেলা মহিলা দলের নতুন সভাপতি হলেন জলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মহিলা দলের নবগঠিত কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হোসেন আরা বেগম জলি। তিনি আড়াইহাজার উপজেলা বিএনপির প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক সফিউদ্দীন সফুর স্ত্রী।

দলীয় সূত্র জানায়, নতুন এই কমিটির অনুমোদনের মাধ্যমে উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের হয়ে নানা কার্যক্রমে যুক্ত ছিলেন হোসেন আরা বেগম জলি।

আড়াইহাজার উপজেলা মহিলা দলের নতুন সভাপতি হলেন জলি

স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রয়াত সফিউদ্দীন সফুর আদর্শ ও অবদানকে সামনে রেখে জলি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন।

আড়াইহাজার উপজেলা মহিলা দলের নতুন নেতৃত্বকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button