আড়াইহাজার উপজেলাসারাদেশে

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষ, আহত ৫

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় আড়াইহাজার পৌর বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মনির ও আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের সাবেক ইউপি সদস্য জামান তার ছেলেকে নিয়ে বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলো।

এই সময় একই গ্রামের হান্নানসহ ৪/৫ জন লোক এসে জামানের উপর হামলা করে। এতে উভয় পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। উপজেলা সদর বাজারে এই ঘটনা ঘটায় বাজারের লোকদের মাঝে আতংক দেখা দেয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানোর পর পরিস্থিতি শান্ত হয়েছে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button