শরীর স্বাস্থ্য

ওজন কমাতে কোন ফলগুলো সাহায্য করবে

বর্তমান সময়ে অতিরিক্ত ওজন একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। স্থূলতা কেবল দেহের সৌন্দর্যকেই নষ্ট করে না, বরং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা ওজন নিয়ন্ত্রণের মূল উপায়। গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক ফলমূল নিয়মিত খেলে ক্যালরি নিয়ন্ত্রণ হয়, হজম প্রক্রিয়া উন্নত হয় এবং শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে পারে না। তবে সব ফল সমানভাবে ওজন কমাতে কার্যকর নয়। নিচে কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ফলের উল্লেখ করা হলো, যেগুলো ওজন কমাতে সাহায্য করে।

আপেল (Apple)

আপেলে ক্যালরি তুলনামূলক কম হলেও এতে খাদ্যআঁশ (fiber) অনেক বেশি থাকে। আঁশ পেটে দীর্ঘ সময় পূর্ণতার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, যারা নিয়মিত আপেল খায় তাদের শরীরের ওজন অন্যদের তুলনায় ধীরে বাড়ে।

কমলা ও লেবু জাতীয় ফল (Citrus fruits)

এসব ফলে ভিটামিন–সি সমৃদ্ধ এবং ক্যালরিও খুব কম। এগুলো শরীরের মেটাবলিজম বাড়ায়, চর্বি ভাঙার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে টক্সিন বের করতে সাহায্য করে।

বেরি জাতীয় ফল (Berries)

বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, রাস্পবেরি। গবেষণায় দেখা গেছে, এই ফলগুলিতে পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্যাট কোষ ভাঙতে সাহায্য করে। একই সঙ্গে এগুলোতে চিনি কম এবং আঁশ বেশি থাকে, যা ওজন কমাতে সহায়ক।

তরমুজ (Watermelon)

যদিও এতে প্রাকৃতিক চিনি আছে, তবে পানির পরিমাণ ৯০% এর বেশি। ফলে তরমুজ শরীরকে হাইড্রেট রাখে, ক্যালরি কমায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে।

পেয়ারা (Guava)

পেয়ারা উচ্চ আঁশযুক্ত এবং গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম, ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দেয়।

ডালিম (Pomegranate)

ডালিম ওজন কমানোর জন্য একটি কার্যকর ফল। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল থাকে যা ফ্যাট মেটাবলিজমে ইতিবাচক প্রভাবও ফেলে।

তবে মনে রাখতে হবে, ফল খাওয়ার সময় পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি। অতিরিক্ত পরিমাণে উচ্চ–চিনি যুক্ত ফল যেমন আঙ্গুর বা কলা অতিরিক্ত খেলে উল্টো ওজন বাড়তে পারে। তাই একটি ভারসাম্যপূর্ণ খাদ্য তালিকার অংশ হিসেবে পরিমিত পরিমাণে ফল খাওয়া উচিত।

ওজন কমাতে চাইলে ফলমূল একটি প্রাকৃতিক ও নিরাপদ সমাধান। আপেল, কমলা, বেরি জাতীয় ফল, তরমুজ, পেয়ারা ও ডালিম বিশেষভাবে কার্যকর। এসব ফল শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, একই সঙ্গে ক্যালরি ও ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে ফল খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন ওজন নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য। তাছাড়াও নিজ থেকে কোনো কিছু না করে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button