
দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২৫ সেপ্টেম্বর তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুরু থেকেই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল সাধারণ মানুষের কাছে বীমা সেবাকে আরও সহজ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলা।
গার্ডিয়ান লাইফ প্রথম থেকেই ব্যাংক্যাশ্যুরেন্স, ডিজিটাল বীমা সেবা এবং মাইক্রোইন্স্যুরেন্স খাতে অগ্রণী ভূমিকা রাখছে। স্কয়ার, ব্র্যাক ও এপেক্সের মতো শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমর্থনে যাত্রা শুরু করা এই সংস্থা ইতোমধ্যেই দেশের মানুষের কাছে আধুনিক বীমা সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শেখ রকিবুল করিম, এফসিএ বলেন—
“ব্যাংক্যাশ্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং গ্রুপ ইন্স্যুরেন্স খাতে আমরা শীর্ষ স্থানে রয়েছি। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও ডিজিটাল সমাধানের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবা আরও সহজ ও দ্রুত করতে চাই। দেশের প্রতিটি মানুষ যেন বীমার আওতায় আসতে পারে, এটাই আমাদের লক্ষ্য।”
তিনি গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার, সহকর্মী ও অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার আস্থা ও সহযোগিতাই গার্ডিয়ানের সাফল্যের মূল চালিকাশক্তি, যা ভবিষ্যতেও আরও বড় অর্জনের পথ তৈরি করবে।