সারাদেশেঅপরাধ

ছিনতাইকারীদের খপ্পর থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝুলে পড়লেন এক নারী!

স্টাফ রিপোর্টার: পথচলতি এক গাড়ির আরোহীর ক্যামেরায় ধরা পড়ে ভয় ধরানো একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, এক নারী চলন্ত অটো থেকে হঠাৎ করেই বেরিয়ে নামার চেষ্টা করছেন।

ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝুলে পড়লেন এক নারী। অটোর মধ্যে ৩ ব্যক্তি তার টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করতেই তিনি চলন্ত অটো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। পাঞ্জাবের লুধিয়ানার জাতীয় সড়কে এভাবেই অটো থেকে ঝুলতে দেখা যায় নারীকে। সেই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ভাইরাল হয়েছে ওই ভিডিও।

উপায়ন্তর না দেখে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতেই অটো থেকে ঝুলে পড়েন মীনা নামে ওই নারী। সাহায্যের জন্য তারস্বরে চিৎকারও করতে থাকেন। অটো থেকে তাকে ঝুলতে দেখে পথচারীরা মীনার সাহায্যে এগিয়ে আসেন। অভিযুক্তদের ধরেও ফেলেন তারা। তবে এক জন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ভিডিওটি এক্স হ্যান্ডল ‘আরশিবশঙ্কর’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এক্স এর ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button