আন্তর্জাতিক

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী

নেপালে বিক্ষোভকারী জেন-জি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বানও জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। তবে তার পরও বিশৃঙ্খলা না কমায় নেপালের আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণে নিতে হয়েছে সেনাবাহিনীকে।

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী 1

কাঠমান্ডু পোস্টের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করে।

নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে যে, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন এবং সরকারি-বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি সাধন করছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে ও দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয় যে, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলেই সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে।

ইতিপূর্বে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা এবং জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সকলের দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বানও জানাচ্ছি।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button