আন্তর্জাতিক

বিষধর সাপকে মুঠোবন্দি করলো এক ডানপিটে: নেট দুনিয়া তা দেখে বিস্মিত! [ভিডিও]

স্বাভাবিকভাবেই একজন প্রাপ্তবয়স্করাই সাপ দেখলে ভয়ে সিঁটিয়ে যান। সেই সাপের কামড়ের ভয় কিংবা বিপদকে পাত্তা না দিয়ে দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে ফেললো এক নাবালক শিশু! শিশুটির আচরণ দেখে মনে হল যেনো কোনও খেলনা নিয়ে খেলায় মেতে আছে সে!

নিজের উচ্চতার সমান একটি বিষধর সাপকে হাত দিয়ে ধরে কব্জা করলো এক খুদে। ভয়ডর ত্যাগ করে খালি হাতেই কয়েক ফুট লম্বা একটি সাপের মাথা মুঠোবন্দি করে ফেললো ৭/৮ বছরের নাবালক। প্রশিক্ষিত ব্যক্তিরা যেভাবে সাপ ধরে ঠিক সেই কায়দায় সরীসৃপটিকে ধরে ফেললো ওই একরত্তি। ভয় ধরানো এই ভিডিওটি সম্প্রতি নেটমাধ্যমে পোস্ট হওয়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভাইরাল হয়েছে ওই ভিডিটি। ভিডিও দেখে অনেকেই শিউরে উঠছেন।

ভিডিওটি এক্স হ্যান্ডলে ‘কপ_মঞ্জুমীনা’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ভিডিওটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে নেটমাধ্যমে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এক্স এর ওই ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button