বিনোদন

শাড়িতে মুগ্ধতা ছড়ালেন অভিনেতা তাহসান খানের পত্নী রোজা

দেশের শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামার গার্ল জনপ্রিয় সংগীতশিল্পী এবং অভিনেতা তাহসান খানের পত্নী রোজা আহমেদ।

নিজের স্টাইল দিয়ে আবারও উঠে এলেন আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। নিয়মিতভাবে ব্যক্তিগত বিষয় শেয়ার করেন ভক্তদের সঙ্গে। এবার রঙিন শাড়িতে ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই মেকওভার আর্টিস্ট।

ইতিপূর্বে তাহসান পত্নীকে ওয়েস্টার্নে বা টপসে, কখনও ট্রাডিশনাল স্যালোয়ারে কিংবা গাউনে দেখা গেছে। এবার শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী। তবে বিয়ের শাড়িতে দেখা যায় প্রথম। এবার ভিন্নভাবে, আকর্ষণীয় লুকে শাড়িতে দেখা গেল রোজাকে।

রোজা আহমেদ প্রায়ই ভক্তদের মধ্যে তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে দু’টি নতুন ছবিতে নিজেকে ধরা দেন তিনি।

ছবিতে দেখা যায়, হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন রোজা আহমেদ। শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে আছে গোলাপি এবং অন্যান্য শৈল্পিক ছোঁয়া, যা এটিকে একটি নান্দনিক রূপও দিয়েছে।

রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ ও মনোমুগ্ধকর চাহনি ভক্তদের মন যে রাঙিয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য।

ছবি দু’টি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা শুধু তার রূপের প্রশংসাই করছেন। একজন ভক্ত লিখেছেন- ‘সত্যিকারের সৌন্দর্য’।

উল্লেখ্য, এ বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এবং অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর মূলত আলোচনায় উঠে আসেন রোজা আহমেদ। ব্যক্তিগত জীবন এবং পেশাগত সাফল্যের পাশাপাশি রোজার শিক্ষাগত অর্জনও সমানভাবে প্রশংসনীয়।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button