
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্যাম্পা শহরে ২০২৬ সালের ২৪-২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট। বুধবার (৩ সেপ্টেম্বর) এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।
মেলার কনভেনার আতিকুর রহমান বলেন, এবারের ফেয়ার ও ফেস্ট হবে ব্যবসা, উদ্ভাবন, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার এক মহামিলনমেলা। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সরকারি-ব্যবসায়ী প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, পর্যটন খাতের উদ্যোক্তা, পেশাজীবী এবং তরুণ উদ্যোক্তারা।
এবার আয়োজনের মূল আকর্ষণ থাকবে গ্লোবাল ট্রেড শো ও এক্সিবিশন, আন্তর্জাতিক বিজনেস সামিট ও বি-টু-বি নেটওয়ার্কিং, ইয়ুথ সামিট-তরুণ উদ্যোক্তা ও ভবিষ্যৎ নেতাদের প্ল্যাটফর্ম, সাংস্কৃতিক পরিবেশনা, ফুড ফেস্টিভ্যাল ও কুলিনারি শোকেসের পাশাপাশি আর্ট ও ক্র্যাফট প্রদর্শনী।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আট বিলিয়ন ডলারের ব্যবসা আছে। সম্প্রতি মার্কিন পালটা শুল্ক আরোপে অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় এখন আমরা সেখানে এগিয়ে রয়েছি ব্যবসা-বাণিজ্যে। এই আয়োজন বাংলাদেশের জন্য বিশেষ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবে। পাশাপাশি সাংস্কৃতিক দল ও শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে পারবে এবং তরুণরা আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, কনভেনার, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ২০২৬; জনাব আবুল হোসেন, প্রেসিডেন্ট, বিজেএমএ; মীর আহসান, সাবেক পরিচালক, বিটিভি; আবু মোরশেদ চৌধুরী , প্রেসিডেন্ট, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ; কাজী জাহিদুল ইসলাম, ডিরেক্টর, অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ আইএনসি; মো. জুলফিকার আলী, অর্গানাইজিং চেয়ারম্যান, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা ২০২৬; আবদুল খালেক,সিনিয়র অতিরিক্ত মহাসচিব, এফবিসিসিআই; ইঞ্জি হারুনুর রশিদ,কান্ট্রি হেড, এমএসসি বাংলাদেশ ; মোঃ ওয়াকিল আহমেদ , প্রেসিডেন্ট, এজেএলআইবি; ওয়াহেদুল ইসলাম, জয়েন্ট নিউজ এডিটর, দ্য ডেইলি অবজারভার; আবুল কালাম আজাদ, কো-চেয়ারম্যান, ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা- ২০২৬; জনাব বশির উদ্দিন, কো-চেয়ারম্যান; জনাব সোলাইমান, কো-চেয়ারম্যান; ৭ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট, ট্যাম্পা, ফ্লোরিডা- ২০২৬ এবং আবু তায়েব দিপু, কো- অর্ডিনেটর, ওয়ার্ ফেস্ট ।






