ধর্ম

মহিমান্বিত রজনী: আজ পবিত্র শবে কদর

আজ ১৬ মার্চ দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হচ্ছে। এই রাত সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত।

মহিমান্বিত রজনী: আজ পবিত্র শবে কদর 1

ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রাত ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে- হাদিসে এমনটি বলা হয়।

তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে বেশিরভাগ আলেমদের অভিমত। এদিকে শবে কদর উপলক্ষে আগামীকাল ২৭ রমজান (১৭ মার্চ, মঙ্গলবার) সরকারি ছুটি।

এই শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও রয়েছে। ‘শবে কদর’ কথাটি মূলত ফারসি। শব মানে রাত কিংবা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ মর্যাদার রাত কিংবা ভাগ্যরজনী। শবে কদরের আরবি অর্থ হলো লাইলাতুল কদর অর্থাৎ সম্মানিত রাত।

পবিত্র শবে কদরের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় ও মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অতীব পুণ্যময় এবং মহিমান্বিত। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের এই রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

পবিত্র রমজান মাসে দেশের বেশিরভাগ মসজিদে তারাবিহর নামাজে কোরআন খতম দেওয়া হয়। আজ পবিত্র শবে কদরে মসজিদগুলোতে খতমে তারাবিহ শেষ হবে এবং সেইসঙ্গে দোয়া হবে।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button