দুর্ঘটনা

আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২

স্টাফ রির্পোটার: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় পৃথক দুইটি স্থানে সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৩৪) ও অজ্ঞাতনামা (৪৫) এক নারীসহ ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ফতেপুর ইউনিয়ণের বগাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়ণের মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, মঙ্গলবার গভীররাতে আড়াইহাজার-গোপালদী সড়কের উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী সিটি মার্কেট এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আবু তালেব নিহত হয়। নিহত আবু তালেবের বড় ভাই আব্দুল মোতালিব জানান, রাতে উপজেলার শ্রীনিবাসদী এলাকায় আত্মীয়ের বাড়িতে বিয়ে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় তার ভাই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়।

অপরদিকে একই দিন গভীর রাতে আড়াইহাজার মদনপুর সড়কের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় সড়কের পাশে অজ্ঞাতনাম এক পথচারী নারীর লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ জানায়, ওই নারী গাড়ির চাপায় নিহত হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক মোঃ জোবায়ের হোসেন।

আরও দেখুন

সম্পৃক্ত

Back to top button