অপরাধ

আড়াইহাজারে ২৪ক্যান বিয়ার সহ যুবক আটক

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জ আড়াইহাজারে মনির চৌধুরী(৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি মাদক ব্যবসায়ী। রবিবার (১ আগস্ট) দিবাগত রাতে কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ২৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আড়াইহাজার থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুব আলম ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মজলিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে অভিযান চালিয়ে তাকে উল্লেখিত বিয়ারসহ আটক করা হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অনিচুর রহমান মোল্লা জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। সোমবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সম্পৃক্ত

এছাড়াও পড়ুন
Close
Back to top button